শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২০১৭-১৮ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) এর আওতায় সিআইজি দলভুক্ত কৃষক কৃষাণীদের দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষক দলভুক্ত মোট ১ হাজার ৩ শত ৮০ জন কৃষক কৃষাণীগণ এই প্রশিক্ষন গ্রহন করছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কৃষক প্রশিক্ষনে ফসল উৎপাদনশীলতা ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তনে অভিযোজন কৌশল, ফসলের সংগ্রহের ক্ষতি কমানোর প্রযুক্তি, কৃষি জাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ উৎপাদন ও সংরক্ষন এবং বসতবাড়িতে সবজি চাষ, কলাবাগান স্থাপন ও কলা গাছের ব্যবস্থপনাসহ কুইজ কম্পোষ্ট,ভার্মিকম্পোষ্ট তৈরী ও উন্নত মৃক্তিকা ব্যবস্থাপনা কেরেমন ট্রাপ ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।