বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট
হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ৫ টি মন্দির পরিদর্শন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নিতেযান ৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ।
৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লালু ও সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের নেতৃত্বে
এসময় উপস্থিত ছিলেন : মহিন উদ্দিন চৌধুরী, আব্দুর রশিদ, রোটারিয়ান হাবিব শেখ, ইয়ামিন কাজী, বিল্লাল হোসেন মোল্লা, বাদল মুন্সি, আক্তার হোসেন, হাবিবউল্যা, মিলন,, শরীফ হোসেন, জামাল, রনি, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের ভাই— বোনেরা সকলেই যেন নির্ভিগ্নে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে যেজন্য আমরা বিএনপির নেতা—কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করছি। কোন অপ্রীতিকর র্ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে কাজ করছি।
উল্লেখ্য, হাজীগঞ্জের ২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র্যাব, সেনাবাহীনির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর পাশাপাশি স্থানীয়ভাবে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন