বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক সক্রিয় নেতা আবদুল্লাহ আল মামুন সংগঠনটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান,
“আমি স্ব ইচ্ছায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে পদত্যাগ ঘোষণা করছি। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলে যোগদান করছি এবং এখন থেকে ছাত্রদলকে পূর্ণ সমর্থন ও নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো বলে অঙ্গীকার করছি।”
তিনি আরও জানান, “আমি পূর্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজীগঞ্জ দক্ষিণ সাথী শাখার আওতাধীন ৪ নং ওয়ার্ড শাখার সভাপতি এবং একজন সক্রিয় সাথী হিসেবে দায়িত্ব পালন করেছি।”
ছাত্রদলে যোগদানের মাধ্যমে তিনি সংগঠনের গণতান্ত্রিক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করতে চান বলে জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে