বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্রিম টাকা নেওয়ার পর নির্ধারিত সময়ে খাবার সরবরাহ না করার অভিযোগ উঠেছে একটি খাবারের দোকানের বিরুদ্ধে। এ ঘটনায় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ রাজিব হোসেন গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ইফতার অনুষ্ঠানের জন্য “কাচ্চি ডাইন” নামের একটি খাবারের দোকানে অগ্রিম টাকা দিয়ে খাবারের অর্ডার দেন। চুক্তি অনুযায়ী ১৫ মার্চ ২০২৬ তারিখে ইফতারের আগে খাবার সরবরাহ করার কথা ছিল।
কিন্তু নির্ধারিত সময়ে খাবার সরবরাহ করতে দোকান কর্তৃপক্ষ অসম্মতি জানায় বলে অভিযোগ করেন তিনি। এতে করে হাজীগঞ্জের নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টারে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ডাক্তার, পরিচালক ও আমন্ত্রিত অতিথিদের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
ভুক্তভোগী রাজিব হোসেন জানান, বিষয়টি নিয়ে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি অশোভন আচরণ করেন এবং সমস্যার কোনো সমাধান দিতে অস্বীকৃতি জানান।