বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে শিশুসহ গৃহবধূ নিখোঁজের ঘটনা ‘সাজানো নাটক’

মেঘনাপোস্ট ডেস্ক :

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু সন্তানসহ গৃহবধূ শাহিদা আক্তারের নিখোঁজের ঘটনাটি আসলে সাজানো নাটক বলে জানিয়েছেন নিখোঁজের ছোট বোন শাহানা আক্তার। তিনি বলেন, অপতথ্য দিয়ে সাংবাদিক ও পুলিশকে বিভ্রান্ত করা হয়েছিল। মূল ঘটনা আজ রবিবার প্রকাশ করা হবে।

গত শুক্রবার ১৪ আগস্ট হাজীগঞ্জের মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী শাহিদা আক্তার (৩৩) ও তার ২ বছরের মেয়ে জুবাইদা নিখোঁজ হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় শাহিদার বাবা আবুল হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শাহিদা বাবার বাড়ি পাঁচৈ গ্রামে যাওয়ার পথে ফোন দিয়ে বলেছিলেন _”আমাকে সিএনজি অন্য দিকে নিয়ে যাচ্ছে”_। এরপর তার ফোন বন্ধ হয়ে যায়। পরিবার এটিকে অপহরণ বলে দাবি করে।

এটি নিখোঁজ নয়, সাজানো ঘটনা। তবে রবিবার সকালে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় নিখোঁজের ছোট বোন শাহানা আক্তার দুঃখ প্রকাশ করে জানান, পুরো ঘটনাটিই সাজানো ছিল।

বার্তায় তিনি লেখেন: _”আমার কথা বলার মুখ নেই ভাই… যদিও এখনো ঘটনার মূল সত্যটা অজানা, তাই আমি কিছু বলতে পারবো না, আজ হয়তো সব ক্লিয়ার হবে।”

শাহানা আক্তার আরও জানান, আজ রবিবার মূল ঘটনা প্রকাশ করা হবে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান বলেন, _”আমরা বিষয়টি তদন্ত করছি। পরিবারের পক্ষ থেকে নতুন তথ্য পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক বা অন্য কোনো কারণে শাহিদা নিজেই আত্মগোপন করেছেন। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com