বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী..

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সিপাইকান্দি গ্রামের মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মায়ের জানাজা নামাজের প্রস্তুতির মধ্যেই ঘটে যায় আরেকটি শোকাবহ ঘটনা।

যোহরের আজানের আগ মুহূর্তে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তাঁর ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনের বেলায় ছেলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি গোল বাহার পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন।

অপরদিকে, লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ যোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা গোল বাহারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন বাদ মাগরিব একই স্থানে তাঁর ছেলে লনী মিয়া মিয়াজীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকেও মায়ের কবরের পাশে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com