বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলব-গৌরীপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাস জব্দ ও জরিমানা

মতলব দক্ষিণ প্রতিনিধি :

চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। একই অভিযানে বাইকসহ সাতটি যানবাহনকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

রোববার বিকেলে মতলব কাজলী সিনেমা হলের নিকট পেন্নাই সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জৈনপুর এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি বাসের ফিটনেস না থাকায় সেটি চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। অপর বাসটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়।

এছাড়া অভিযানে বাইকসহ আরও সাতটি যানবাহনের লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করা হয়। এসব যানবাহন থেকে মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। এ সময় চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সেকান্দর এবং মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, “জৈনপুর এক্সপ্রেসের দুটি বাসের মধ্যে একটি বাসের ফিটনেস না থাকায় চাঁদপুরে ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়েছে। অপর বাসটি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়েছে। এছাড়া বাইকসহ সাতটি যানবাহনের লাইসেন্স না থাকায় তাদের অর্থদণ্ড করা হয়।”

সড়কে যানবাহনের বৈধ কাগজপত্র ও ফিটনেস নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com