বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজী রিয়াজ হোসেন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাজিব ষাটনল বেপারী বাড়ির মো. হান্নান বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রাজিবকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com