বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সার্বিক তদারকির দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় চাঁদপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমসহ জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার উন্নয়নকে আরও গতিশীল করা এবং জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com