বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির এক বর্ধিত সভা গত শুক্রবার এসএমবি স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়। সমিতির উপজেলা শাখার সভাপতি আঃ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম পান্না মিয়া, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইবনে রেজা মামুনুর রশিদ, এসএমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ আহবায়ক আঃ মান্নান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও শিক্ষক নেতা আবু তালেব, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুল হক দুদু, পলাশবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম, শিক্ষক নেতা ফারুক হোসেন সেলিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহ আলম সরকার। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ফারুক হোসেন সেলিমকে সভাপতি , শাহ আলম সরকারকে সাধারন সম্পাদক ও মোবাইদুল ইসলামে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতির পলাশবাড়ী উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। #
পলাশবাড়ীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেখারানী কেজি স্কুলের আলোচনা সভা
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেখারানী কেজি স্কুলের আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ২৯ মার্চ বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য মাজেদার রহমান, সাবেক চেয়ারম্যান গোপাল গোবিন্দ তালুকদার, রেখা রানী কেজি স্কুলের প্রধান শিক্ষক শিহাব শেখ, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার। আরো বক্তব্য রাখেন, সোহেল রানা, জাকির হোসেন, সুমন সরদার, ইউপি সদস্য এমদাদুল হক, শিক্ষক লেবু, সুজন, বিশ্বজিত, আঞ্জুয়ারা ও নুরুজ্জামান প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাপ্পি গোবিন্দ তালুকদার।