বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ডেমাজানীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট প্রথম রাউন্ডের শেষ খেলায় দিনাজপুরকে ০-২ গোলে হারিয়ে সেমিতে ঢাকা

 

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরের ডেমাজানী জনকল্যাণ সমিতি আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেণ্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় দিনাজপুর জেলা দলকে ০-২ গোলে হারিয়ে সেমিতে ঢাকা জেলা দল। শুক্রবার বিকেলে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ম্যাচ সেরা হন ঢাকা জেলা দলের খেলোয়ার রনি।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য এড. মুহম্মদ আলতাফ আলী। জনকল্যাণ সমিতির সভাপতি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি পতœী হাসনা বানু, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শামীমা জেসমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমাজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আহমদ আল মুতী মামুন, ডেমাজানী জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোল্লা, গৌরাঙ্গ দাস, ইয়াছিন আলী দেওয়ান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিমান, ক্রীড়া সম্পাদক আজাহার আলী রাজা, মনিন্দ্র নাথ মোহন্ত, আসাফুদ্দৌলা সরকার শামীম, মোমিনুল হক মুক্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com