বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নীলফামারীর ডোমারে একই দিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

মহিনুল ইসলাম সুজন,বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে একই দিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (৬০) ও জয়দেব চন্দ্র রায় (২৫) নামে দুই জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সরেজমিনে যানাযায়, শুক্রবার   (১৩ই এপ্রিল) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সিট মটুকপুর ৫নং ওয়ার্ডের মৃত হাচিমুদ্দিনের স্ত্রী আছিয়া বেগম বাড়ীর পার্শ্বে গরু ও ছাগলের জন্য ঘাঁস কাটতে গেলে প্রতিবেশী হাজীর উদ্দিনের ছেলে মশিয়ার রহমানের পরিত্যাক্ত সেচ পাম্পের বিদ্যুৎতের  তারের সাথে জড়িয়ে মৃত্যু বরণ করেন।

অপর দিকে একই দিনে বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী গ্রামের ৮নং ওয়ার্ডের জগদিশ চন্দ্র রায়ের ছেলে জয়দেব চন্দ্র রায় নিজ বাড়ীতে ডিসের লাইনের তারে জড়িয়ে মৃত্যু বরণ করেন ।। এ সময় জয়দেবের বোন রঞ্জিতা রাণী ভাইকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় সে ভাগ্যক্রমে বেঁচে যায়। এমন বেদনা দায়ক বিষয় নিয়ে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। ডোমার থানার ওসি মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে তাদের মৃত্যু হয়, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com