বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরের নয়মাইল যুব সমবায় সমিতির উদ্যোগে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে নয়মাইলে সমিতির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় নারীর ক্ষমতায়ন শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিতে ২৫ জন যুব মহিলা প্রশিক্ষন গ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সমিতির সভাপতি শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিরাজ চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ খান, প্রশিক্ষিত যুব সংসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন প্রমুখ। এসময় সমিতির সাধারন সম্পাদক ফারুক হোসেন সহ সমিতির সকল সদস্য ও প্রশিক্ষিত যুব মহিলাগন উপস্থিত ছিলেন।