বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

পলাশবাড়ী  (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিপ্লব (১৭) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

জানাযায়, উপজেলা সদরের বৈরীহরিনমারী শ্রীপুর গ্রামের  সাজু মিয়ার ছেলে গত বৃহস্পতিবার ১২ এপ্রিল সকালে মায়ের উপর অভিমান করে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময়  তার মা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য  ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com