শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ডাকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বিকেল ৪ টায় খেলনা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ. ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, “ ২০১৮ সালই হতে দেশের বিদ্যুৎ বিহীন শেষ বছর।” তিনি আরও বলেন, ‘সরকার দেশের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ, বয়স্ক নারী-পুরুষ, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধীদের জন্য ভাতা সহ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’ জনসভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম রকেট, নওগাঁ জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, ফজলুর রহমান, ইউনিয়ন আ’লীগ সম্পাদক বকুল প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠনের প্রধানেরা হুইপকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠকরেন খেলনা স্কুলের সভাপতি সাখাওয়াত হোসেন ও শিশু মাদরাসার সুপার ইয়াসিন আলী। এ সময় আ’লীগ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, আ ন ম আফজাল, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাটে কৃষকদে মাঝে বিনা মুল্যে বিজ ও সার বিতরন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে কৃষকদের মাঝে বিনা মুল্যে আউশ ধানের বিজ ও সার বিতরণ করা হয়েছে। গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার শফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে ১টি পৌরসভা সহ ৮টি ইউনিয়নের মোট ৮শ ২৫ জন কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানের বিজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিনা মুল্যে প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ সেলিম রেজা, বিশেষ অতিথী অধ্যক্ষ শহিদুল ইসলাম, আগ্রাদিগুন ইউপির চেয়ারম্যান আবু সালেহ, পৌর কাউন্সেলর মুক্তাদিরুল হক প্রমুখ।