বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রংপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়া রেলগেট এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

কাউনিয়া থানার ওসি মামুনুর রশীদ জানান, কাউনিয়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ওসি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com