বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-সিএনজি চালিত অটোটেম্পু সংঘর্ষে নিহত ২

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোটেম্পু সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ২য় বাইপাস সড়ক সুজাবাদ দহপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, অটোটেম্পু চালক বগুড়ার গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদেরের পুত্র সুলতান (৪৫) এবং যাত্রী শাজাহানপুর উপজেলার দরিনন্দগ্রামের উমর আলী প্রামানিকের পুত্র কমের উদ্দিন প্রামানিক (৩০)। পুলিশ দূর্ঘটনা কবলিত যানবাহন দু’টি থানায় আটক রেখেছে।

থানার এসআই জাহাঙ্গীর কবির জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে ২য় বাইপাস সড়ক সুজাবাদ দহপাড়া এলাকায় মাদলা দিক থেকে আসা বনানীগামী যাত্রীবাহি সিএনজি চালিত অটোটেম্পু (বগুড়া-ঠ-১১-২৪৪৩) এবং একই দিক থেকে আসা ইটবোঝাই মিনি ট্রাক (ঢাকা-ড-১১-০৬৯৪) সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলেই অটোটেম্পু যাত্রী কমের উদ্দিন এবং হাসপাতালে নেয়ার পর চালক সুলতান মারা যান। দূর্ঘটনা কবলিত যানবাহন দু’টি আটক করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com