বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মৃত্যুর আগে মরতে রাজি না: শেখ হাসিনা

জিটিভি নিউজঃ যতক্ষণ জীবন আছে, ততক্ষণ বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মৃত্যু ভয় পাই না। মৃত্যুর আগে মরতে রাজি না।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া গণসংবর্ধনায় ভাষণ দিতে গিয়ে তাঁর এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ।

বিকেল ৪টা ৪২ মিনিটে ভাষণ দিতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তিনি লোকে লোকারণ্য উদ্যানে গিয়ে পৌঁছান। শেখ হাসিনা মঞ্চে উঠতেই স্লোগানে আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এই ঐতিহাসিক উদ্যান। আধা ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কয়েকজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানপত্র পাঠ করেন। এই মানপত্র তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের রক্তাক্ত মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন, স্বাধীনতার দেশের মানুষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য ত্যাগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যা কিছু অর্জন করেছে, মহান ত্যাগ করেই অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com