বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ী ৩০৫ পিস ইয়াবা সহ মানিক মন্ডলকে আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের কেদারে নিজ বাড়ী থেকে ৩০৫ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি মুনছুর মন্ডলের বড় ছেলে  মানিক মন্ডল (২৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৩ গাইবান্ধার একটি টিম।

গোপন সংবাদের ভিক্তিতে, সোমবার বিকালে পলাশবাড়ী সদরে উদয়সাগর গ্রামের কেদারে অভিযান চালিয়ে মানিকের নিজ বাড়ী থেকে ৩০৫ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক মন্ডলকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব।

এখবর নিশ্চিত করে র্যাব ১৩ এর গাইবান্ধার এ এস পি হাবিব জানান,আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিক মন্ডল ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য নিজ বাড়ীসহ বিভিন্ন স্থান থেকে ব্যবসা চালিয়ে আসছিলো।ছবি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com