বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে ৮ জুয়ারুকে হাতে নাতে আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রাম হতে ৮ জুয়ারুকে হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।

রবিবার সন্ধ্যায় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম পলাশবাড়ীর চন্ডিপুরে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারুকে হাতে নাতে আটক করে।

আটককৃত হলো সাদুল্যাপুর উপজেলার বাগজানা গ্রামের সাজু মিয়ার ছেলে ১। আজেদুল ইসলাম (২৬), একই গ্রামের মৃত ফেরাজ উদ্দিনের ছেলে ২। সাদেকুল ইসলাম (৩২), সাজু মিয়ার ছেলে ৩। আইনুল ইসলাম (২৮), খাজা প্রধানের ছেলে ৪। লেবু প্রধান (২৫), পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে ৫। সাজু (৪০), চন্ডিপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ৬। আব্দুর রশিদ (৪০), চন্ডিপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে ৭। বিপ্লব খন্দকার (৩৭) আমবাড়ী গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে ৮। রাজা মিয়া (৫০) কে জুয়া খেলারত অবস্থায় হাতে নাতে আটক করে।

এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, আসামীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত অর্থদন্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com