বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন চাতালের বয়লার বিস্ফোরন আহত ৩

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন চাতালের বয়লার চিমনি বিস্ফোরন ঘটে অল্পের জন্য শিক্ষাথীসহ চাতাল শ্রমিকদের প্রাণ রক্ষা পেলেও আহত হয়েছেন ৩ জন।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের অদূরে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রাচীর ঘেঁষে দীলিপ বাবুর চাতালে।

প্রত্যক্ষদর্শি ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র জানায় অন্যান্যদিনের ন্যায় সকাল থেকেই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগমন ঘটে। এদিকে একই সাথে শ্রমিকরাও ওই চাতালের ধান সিদ্ধসহ অন্যান্য কাজ শুরু করে।শ্রমিকদের চলমান কাজের ঘটনার আকস্মিকতায় এক সময় চাতালের বৃহৎকারের বয়লার বিকট শব্দ করে বিস্ফোরন ঘটে। চিমনিটির ইটপাটকেলেরর টুকরোসহ প্রচন্ড গরমজল দূরে-বহুদূরসহ ছিঁটকে গিয়ে ওই বিদ্যালয় অভ্যন্তরে প্রবেশ করে।এসময় এক চাতাল মিস্ত্রি ছাড়াও দুই শিক্ষার্থী আহত হন।

বিষয়টি অবগত হয়ে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার মো.আরিফ হোসেন সঙ্গীয় থানা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছন।

বিষয়টি নিয়ে ইউএনও’র হস্তক্ষেপে চাতালের মালিক দীলিপ বাবু ভাড়াটিয়া আব্দুল মজিদ,রন্জু মিয়া,ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামদেব বাবু,উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিক ও শিক্ষার্থী অভিভাবক ছাড়াও স্থানীয়রা এক জরুরি বৈঠকে বসেন।

অবশেষে ইউএনও স্পর্শকাতর স্থানে অবস্থিত দূর্ঘটনা প্রবন ওই চাতালটি সোমবার থেকেই সার্বিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। ছবি

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com