বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে সাপের কামড়ে এক গৃহবধু মৃত্যু হয়েছে। জানা গেছে,উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়ণপুর গ্রামের মাজেদ রহমানের স্ত্রী লিপি খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে শুয়ার ঘরে একটি বিষধর সাপ লিপি খাতুনের বাম কানে কামড় দেয়। তাৎক্ষনিক লিপি ও তার স্বামী মাজেদ সাপটিকে মেরে ফেলে। রাতে স্থানীয় ওঝা দ্বারা রোগির শরীর থেকে বিষ নামিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে রোগির অবস্থা বেগতি হলে ভোরে রোগিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সাপের ঔষধ না থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই লিপি মৃত্যুর কোলে ঢলে পড়ে। লিপি খাতুন ২ সন্তানের জননী বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com