বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় শিশু কন্যা নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা ) সংবাদদাতা ঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা – পলাশবাড়ী সড়কে ডাকঘর নামক স্থানে গাইবান্ধাগামী সোহেল এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় সাত বছর বয়সি কন্যা শিশু তানজিনা নিহত হয়।

স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল বুধবার বিকাল সাড়ে ৬ টায় ডাকঘর নামক স্থানে সাতারপাড়া গ্রামের তাজুল ইসলামের কন্যা শিশু মেয়ে  (০৭) সড়ক দূর্ঘটনায় করে মারা যায়। রংপুর থেকে আসা গাইবান্ধা গামী সোহেল এন্টারপ্রাইজ (গেটলক) শিশুটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আহত শিশুটি গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। বিষয়টি পলাশবাড়ীর ওসি তদন্ত দোওয়ান মোস্তাফিজার নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com