বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদ জানিয়েছেন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: ছঋচ্যানেল ২৪ টেলিভিশন , দৈনিক যায়যায় দিন ও শরীয়তপুর উত্তরাধিকার ৭১ নিউজের  জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামকে জীবন নাশের হুমকি দেওয়ার  প্রতিবাদে শরীয়ত পুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী  জানিয়েছেন, গাইবান্ধার  জেলারর বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কর্মরত সাংবাদিক বৃন্দ।

 

গত শনিবার পত্রিকায় প্রকাশর্থে  যৌথ ভাবে বিবৃতি  প্রদান করেছেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও বাসদ আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোটার বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, ফোরাম সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি কম শিখা দত্ত, কার্যনির্বাহী সদস্য নুর আলম আকন্দ ,  মোস্তাফিজুর রহমান ও সাধারণ সদস্য মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

উল্লেখ্য প্রধান মন্ত্রীর দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় গৃহনির্মান প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটিকে পাশ ক াটিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সম্প্রতি কাজী নজরুল ইসলামকে জীবন নাশের হুমকি দেয় নির্বাহী অফিসার জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com