বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বানারীপাড়ায় ৭১র বীর সেনা এনায়েত মেম্বর’র ইন্তেকাল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এমরান’র পিতা বীর মুক্তিযোদ্ধা মো.এনায়েত হোসেন মেম্বর (৭০) রোববার দুপুর ১টায় বরিশালের বানারীপাড়া উপজেলার গোয়াইল বাড়ি নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ৯টায় চাখার ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম  জানাযা ও সকাল ১০ তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে ৭১’র বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় গোয়াইলবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মুত্যুতে বানারীপাড়া প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি,মাদক বিরোধী জোট, স্থানীয় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com