বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের দূর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ে ভূয়া সার্টিফিকেট দিয়ে চাকুরী নিয়ে শিক্ষকতা করে বেতন ভাতার সরকারী অংশের অর্থ আত্তসাৎ করছেন রওশনয়ারা বেগম।
জানা গেছে উপজেলা দূর্গাপুর কালিতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিবন্ধন পাশের জাল সার্টিফিকেট দিয়ে সহকারী শিক্ষক (বাংলা) পদের বেতন ভাতার সরকারী অংশের টাকা উত্তোলন করে আত্তসাৎ করে আসছে ভূয়া শিক্ষক রওশনয়ারা বেগম। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান আলী অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, রওশনয়ারা বেগম ২০১১ সালের ৩১ জানুয়ারী তারিখে ৮সহকারী শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর তার নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট জাল বলে ধরা পড়লে কমিটির সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ দিন তার কার্যক্রম বন্ধ করে রাখা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আবার তাকে তার কার্যক্রমে বহাল করা হয় এবং ২০১৬ সালের জুন মাস থেকে বেতন ভাতার সরকারী অংশের অর্থ উত্তোলন করে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রওশনয়ারা বেগম অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, নিয়োগের সময় জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ নিয়েছিলাম কিন্তু জানা জানি হলে কর্তৃপক্ষ আমার নিয়োগ ও যোগদান স্থগিত করেছিল। পরে আবার নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করার পর কর্তৃপক্ষ আমার নিয়োগ যোগদান বহাল করে। তার পর থেকে আমি নিয়মিত দায়িত্ব পালন করে আসছি এবং ২০১৬ সালের জুন মাস থেকে বেতন ভাতার সরকারী অংশের অর্থ উত্তোলন করে ভোগ করছি।