বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পৃষ্ট হয়ে বাবু হোসেন (৩৫) নামের এক চার্জার ভ্যান চলকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শি, স্থানীয় এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ৩১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাটিন্দর ইউনিয়নের শিবপুর হাটের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের গ্রামের বাড়ি শিবপুর ও তার পিতার নাম ইব্রাহিম হোসেন। জেলার মহাদেবপুর হতে শিবপুর বাজারে ট্রাকটি পৌঁছালে প্রথমে একটি কালভার্ট এর খাদে পড়ে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি চার্জার ভ্যান গাড়ির উপর ট্রাকটি উঠলে ভ্যানের চালক ঘটনাস্থলেই মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটিসহ চালককে স্থানীয় জনতা আটক করেন।
উপরোক্ত ঘটনাটির সত্যতা নিশ্চত করে পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, এ বিষয়ে ট্রাক মালিক পক্ষ ও নিহতের পরিবার নিয়ে (অর্থের বিনিময়ে) মিমাংসা করা হয়েছে।