বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঢাকায় বাস কম, শিক্ষার্থীরাই করছে লাইসেন্স পরীক্ষা

গতকালের মতো আজও ঢাকায় বাস কম দেখা যাচ্ছে। সামনে এগিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। কারওয়ান বাজার, ঢাকা, ১ আগস্ট। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়াগতকালের মতো আজও ঢাকায় বাস কম দেখা যাচ্ছে। সামনে এগিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী। কারওয়ান বাজার, ঢাকা, ১ আগস্ট। ছবি: শরিফুল ইসলাম ভূঁইয়াবাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব, নিউমার্কেট, বনশ্রী, রামপুরা, খিলক্ষেত, ভাটারা এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কগুলোতে অবস্থান নিয়েছে। বেশির ভাগ সড়কে বাস চলাচল নেই বললেই চলে। অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছে শিক্ষার্থীরা। লাইসেন্স না থাকায় দুটি বাসকে আটকে রেখেছে শিক্ষার্থীরা। পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ির চালক লাইসেন্স দেখাতে না পারায় সেই গাড়িটিও আটকে দেওয়া হয়।রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সুহাদা আফরিনরাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সুহাদা আফরিনযানবাহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন। সায়েন্স ল্যাব এলাকায় পুলিশকে ফুল দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। আজ বুধবার সকাল থেকে রাজধানী জুড়ে এ চিত্র দেখা গেছে।

পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে কথা বলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছে পুলিশ।রাজধানীর উত্তরার প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: খালেদ সরকাররাজধানীর উত্তরার প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: খালেদ সরকাররাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত দুদিন ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নেয়। এতে নগরজুড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার উত্তরা এলাকায় যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় বাস ভাঙচুরের ঘটনা ঘটে।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে ফুল দেয়। ছবি: সুহাদা আফরিনসায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে ফুল দেয়। ছবি: সুহাদা আফরিনকাওলা থেকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর চত্বরে পর্যন্ত রাস্তায় বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা নেমে এসেছে। বেলা ১২টার দিকে তারা রাস্তায় নেমে আসে। এখন বিমানবন্দর চত্বর পুরো অবরুদ্ধ করে রেখেছে। টঙ্গি সেতু থেকে ঢাকামুখী শত শত গাড়ি দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের একটি দল উত্তরার জসিম উদ্দিন নড়কের দিকে অবস্থান নিয়েছে। রাস্তায় নামা শিক্ষার্থীরা বিভিন্ন গাড়ি এমনকি মোটরবাইক থামিয়ে চাবি কেড়ে নিচ্ছে।

রাজধানীর উত্তরার প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: খালেদ সরকাররাজধানীর উত্তরার প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: খালেদ সরকারফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নেয়। ওই সময় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। মোহাম্মদপুরে শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে মিছিল বের করেছে। গতকালের মতো সারা ঢাকায় আজও বাস কম দেখা যাচ্ছে।রাজধানীর নিউমার্কেট এলাকায় প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: মোছাব্বের হোসেনরাজধানীর নিউমার্কেট এলাকায় প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: মোছাব্বের হোসেনশাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

সকালে মিরপুর এলাকায় দেখা যায়, দু-একটা বাস চলছে, তবে যাত্রীদের ভিড় অনেক বেশি। মিরপুর থেকে গাবতলী, কাজীপাড়া, শেওড়াপাড়া, মহাখালী সব জায়গাতেই বাসস্ট্যান্ডগুলোতে লোকজনকে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাসের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: মোসাব্বের হোসেনসায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাসের ওপর দাঁড়িয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: মোসাব্বের হোসেনগাবতলীর ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজ বাসের সংখ্যা অনেক কম।’

শাহবাগ এলাকায়ও অন্যান্য দিনের তুলনায় কম বাস চলতে দেখা গেছে। শাহবাগ জোনের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার শাহেদ আহমেদও জানান, অন্যান্য দিনের তুলনায় আজ বাস চলাচল করছে খুব কম।

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বাস চলাচল কম হওয়ার কারণ তাঁরা জানেন না। বাস শ্রমিক বা মালিক সংগঠনের পক্ষ থেকে তাঁদের কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com