বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রংপুর রেঞ্জ কনফারেন্সে শ্রেষ্ঠ থানা গোবিন্দগঞ্জ ও,সি সহ তিন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি কর্তৃক পুরস্কৃত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে তাজুল ইসলাম প্রধান ঃ বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৮ সালের জুন মাসের “মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে ২০১৮ সালের জুন মাসের “মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা” রেঞ্জের বিভিন্ন দপ্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে নবাগত রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসব দপ্তরের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে রংপুর রেঞ্জের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, গোবিন্দগঞ্জ থানার এস আই হাফিজুর রহমান ও এএসআই শওকত আলম সিদ্দিকীকে পুরস্কৃত করেন।

এ সময় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ইন্সপেকশন) মজিদ আলী (বিপিএম), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল কাদের, গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান এমবিএ (আইবিএ)সহ সকল জেলার পুলিশ সুপারগণ সভায় উপস্থিত ছিলেন।এ দিকে মঙ্গল বার রাত ৮টায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মুজিবুর রহমান পিপিএম,এক প্রেস কনফারেন্সে তিনি উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন। গাইবান্ধা জেলা সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে  গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মুজিবুর রহমান( পিপিএম) নেতৃতে থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৮ মে থেকে ৩১ জুলাই/১৮ পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সেবনের সাথে জড়িত ২৭৮ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার সহ ৩৬৭৯ পিচ ইয়াবা,৪ কেজি গাঁজা,৭০ গ্রাম হেরোইন ও ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে ১২২ টি মাদক মামলা হয়েছে।এ ছাড়াও থানা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষন ,হত্যা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতার করায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কর্তৃক পুরুস্কৃত করেন।পুরুস্কার প্রাপ্তরা হলেন,এস আই হাফিজুর রহমান (দুইবার),এস আই শফিকুল ইসলাম (দুইবার),এ এস আই শওকত আলম সিদ্দিকী(দুইবার),এ এস আই শাহ্ আলম(একবার)ও এ এস আই রফিকুল ইসলাম (একবার) ।অফিসার ইনর্চাজ মুজিবুর রহমান ভাল কাজের স্বিকৃতি লাভ করায় ২০০০ সালে “আইজিপি”.২০০৮ সালে “জাতিসংঘ শান্তি” পদক,২০১৬ সালে “পিপিএম”পদকে ভূষিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com