শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকা সংস্কার মেরামত প্রকল্প ব্যাপক অনিয়ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ এটা কোন ঢোবা বা নদীর চিত্র নয়। এই চিত্র পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

অথচ সরকার বিগত অর্থ বছরে শুধু মাত্র সংস্কার মেরামত প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দিয়েছে এক কোটি টাকা।

পুরাতন ড্রেন পুরাতন জানালা দরজা গ্রীল নিম্ন মানের পাইপ দিয়ে পানির লাইন মেরামত সবই পুরাতন শুধু ঘসামাজা দিয়ে রং চকচকে করে দায়সারা গোছের কাজ করছে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

তথ্যানুসন্ধাসনে জান্যাায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত ২০১৭-২০১৮ অর্থ বছরের হাসপাতালটি সংস্কার ও মেরামত করার লক্ষে এক কোটি টাকা বরাদ্দ প্রদান করে।

টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সময়ের ব্যবধানে তারা কোটি টাকার কাজ সামান্য লভ্যাংশ নিয়ে স্থানীয় দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট বিক্রি করে দেয়।

স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে কাজটি রদবদল হওয়ায় কাজে শুরু থেকেই শুরু হয় শুভংকরের ফাঁকি।

প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের নিদ্ধারিত স্থানে সাইন বোর্ড প্রদর্শনের নিয়ম থাকলে ও তা প্রদর্শন করা হয় নি।ফলে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কত টাকা ব্যয়ে কি কাজ করছে তা নির্নয় করা সম্ভব হচ্ছে না।সম্ভব হচ্ছে না কার্যাদেশ প্রদানের তারিখ ও কায্য সম্পাদনের সময় কাল!কাজ সম্পাদনের সময় সংশ্লিষ্ট বিভাগের কায্য সহকারী উপস্থিত থেকে কাজ করার কথা থাকলে ও কোন কার্যসহকারী ছাড়াই শ্রমিকরা নিজের খেয়াল খুশি মত কাজ করছে! শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান ১০/১৫দিন মাঝে মাঝে একজন স্যার আসেন আবার চলে যান।

কোটি টাকা ব্যায়ে সংস্কার মেরামত কাজে অনিয়মের বিষয়ে চানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী জানান এখন ও কাজ শেষ হয় নি।কাজের স্থানে সাইন বোর্ড নেই কেন? জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে। কাজের প্রসক্কলন চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

জেলা সিভিল সার্জন জানান কাজ বাস্তবায়ন করছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ কাজ শেষে আমরা কাজ বুঝে নেব।

উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ মিয়া জানান এখন ও কাজ বুঝে নেওয়া হয় নি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com