বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা দিন দিন চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। অধিকাংশ বিদ্যালয় বেলা ২ টা হতে ৩ টার মধ্যে ছুটি দেওয়া হয়।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারে সঠিক তদারকির অভাবকেই দায়ী করছেন অভিভাবকসহ শিক্ষানুরাগী ব্যাক্তিরা।
উপজেলা সহকারী শিক্ষা অফিসাররা যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়া, মহিলা সহকারী শিক্ষা অফিসাররা প্রত্যান্ত অঞ্চলের বিদ্যালয় গুলো সঠিক সময়ে পরিদর্শন না করাসহ নানা কারনে পলাশবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার দিন দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে।
সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেনেসহ ২/৩ জন সহকারী শিক্ষা অফিসারদের বিরুদ্ধে প্রধান শিক্ষকদের উপজেলা পরিষদে ডেকে এনে পরিদর্শন বহিতে স্বাক্ষর করে পরিদর্শন দেখানো মত ঘটনার অেিভ্যাগ ওঠেছে।
গতকাল উপজেলার কিশোরগাড়ী ইউপির পশ্চিম রামচন্দ্রপুর ১ নং ও ২ নং এবং,হাসানখোর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ২ টার দিকে ছুটি দিয়ে তালা ঝুলানো হয়।একই অবস্থা তেকানী,জাইতর সুলতানপুর সহ উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে।
বিষয়টি তৎক্ষণাৎ কিশোরগাড়ী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেনকে অবগত করলে তিনি জেলা মিটিং এ আছেন বলে লাইন কেটে দেন।
বিদ্যালয় সময়ের আগেই ছুটি দেওয়ার বিষয়ে জানতে চাইলে হাসান খোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী মিয়া জানান আমার ভুল হয়েছে।ক্ষমা চেয়ে শিক্ষা অফিসারের বরাবরে আবেদন করেছি।
তবে যোগাযোগ করে ও পশ্চিম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতামত গ্রহন করা সম্ভব হয় নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্যা হিশ সাফির সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগে করার চেষ্টা করে ও ফোন রিসিভ না করায় মতামত গ্রহন করা সম্ভব হয়নি।