বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার বনানী ও বেতগাড়ীতে মহাসড়কে ভ্রাম্যমান আদালতে ৩৩ মামলায় ৯৪ হাজার টাকা জরিমানা আদায়

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার বনানী ও বেতগাড়ী এলাকায় মহাসড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, রুটপারমিট, হাইড্রোলিক হর্ণ, ইন্স্যুরেন্স সহ বিভিন্ন বিষয়ে ৩৩টি পৃথক মামলায় মোট ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব-১২’র সহযোগিতায় বুধবার দিনব্যাপি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল।

মোবাইল কোর্টের পেশকার মাকসুদুল বারী তুহিন জানান, বুধবার সকাল পৌঁনে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়ার বনানী মোড়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ মোতাবেক মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বটতলা এলাকায় মোবইল কোর্ট পরিচালনা করা হয়। উভয় স্থানে মোট ৩৩টি মামলায় ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com