বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গোবিন্দগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ মায়ের দুধ পান,সুস্থ্য জীবনের বুনিয়াদ এই প্রতিপাদ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মাতৃত্বদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বেগম রুপা, আরএমও ডা.গোলাম রাশেদ,শিশু বিশেষজ্ঞ ডা. সানজিদা শারমিন,ডা.রিয়াদ,ডা.সাখোয়াত হোসেন,

পরিসংখ্যানবীদ সৈয়দ শরিফুল আলম জুয়েলের সঞ্চালনায় উপজেলা হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারী সমিতির সভাপতি ডা.কাইয়ুম,সাধারন সম্পাদক সহকারী স্যানেটারী ইন্সপেক্টর নাসির উদ্দিন, ডা. হেদায়েত হোসেন শানু, সিএইচ সিপি সংগঠনের সভাপতি জিন্নাতুল ইসলাম শিলন,সাধারন সম্পাদক জাওয়াদ প্রধানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com