শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মিমের বাসায় গিয়ে কাঁদলেন শাজাহান খান

জিটিবি নিউজ ডেস্কঃরাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিমের (১৬) বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। এসময় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কেঁদে ফেলেন নৌমন্ত্রী।

প্রসঙ্গত, রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়।

নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

এর কিছুক্ষণ পরই এক সংবাদ সম্মেলনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হয় পরিবহন শ্রমিকদের নেতা শাজাহান খানকে। সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল ভারতে এক দুর্ঘটনায় ৩৩ জন মারা গিয়েছে, সেটা নিয়ে সেদেশে কোন হৈ চৈ নেই। অথচ আমাদের দেশে কিছু হলেই আলোচনা শুরু হয়।’ পুরো প্রশ্নোত্তর পর্বে তাকে হাস্যোজ্জ্বল দেখা যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে, এ ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

উল্লেখ্য, বাসচাপায় প্রাণহানির ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা করছেন নিহত শিক্ষার্থী দিয়া খানমের (মিম) বাবা জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com