বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজনীতিতে গুনগত পরিবর্তন আনুন নৌকায় ভোট দিন উন্নয়নের ধারা অব্যাহত রাখুন ——– মেয়র আতাউর রহমান সরকার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) থেকে তাজুল ইসলাম প্রধান ঃ এক সময়ের তুখোর ছাত্র নেতা তিন বারের সফল গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান সরকার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবার নৌকায় ভোট দিন,রাজনীতিতে গুনগত পরিবর্তন আনুন। সেই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান।
জননেতা আতাউর রহমান সরকার গত বুধবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে গনসংযোগের অংশ হিসেবে তিনি উপজেলার জামালপুর বাজার, রথের বাজার গনসংযোগ কালে উপরোক্ত কথা গুলি বলেন।
এ ছাড়াও তিনি তালুককানু পুরে শতশত মানুষের এক কাঙ্গালি ভোজের সময় উপস্থিত ছিলেন।
গন সংযোগের সময় মেয়র এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু,অধ্যক্ষ আব্দুর নূর ,সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক রুমী, যুবলীগ, কৃষকলীগ, ছাত্র লীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com