বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধা র্যাব-১৩ অভিযান চালিয়ে ইয়াবসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে,গত বুধবার বিকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে
র্যাবের এ এস পি হাবিবুর রহমান এর নেতৃতে গাইবান্ধার দাড়িয়াপুর সড়কের হোসেনের বাড়ীর নিকট থেকে ১৬৮ পিচ ইয়াবা, ৩টি মোবাইল সেট ও নগত ৯৫০০টাকা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন (২৫) কে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী গাইবান্ধা সদরের ফারাজিপাড়ার মৃত্যু খোকা মিয়ার পুত্র বলে জানা গেছে।