বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

৩৫ বছর ধরে বাঁশের সাঁকোয় পারাপার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের ইউপি সদস্য আব্দুস ছাত্তার মিয়ার বাড়ি থেকে সাবেক মেম্বার মৃত- আলহাজ্ব শাহ আলী মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার কাটাজান খালের শাখার উপর বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে পারাপার করছে এলাকাবাসি।
উন্নয়নের মহাসড়কের ছোঁয়া লাগেনি মফস্বলের এই রাস্তায়। যার কারণে এলাকার আবাল বৃদ্ধবনিতাকে বর্ষা মৌসুমে এই বাঁশের সাাঁকোর উপর দিয়ে দিনরাত পারাপার করতে হচ্ছে।এলাকাবাসির নিজ উদ্যোগে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে ওই খালের উপর প্রায় ৫০ফিট লম্বা বাঁশের সাঁকো নির্মাণ করে থাকেন এলাকাবাসি। এতে খরচ হয় প্রায় ১০ হতে ১৫ হাজার টাকা।
অত্যন্ত ঝুঁকি নিয়ে স্কুল ও কলেজ পড়–য়া ছেলে মেয়েরা দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে যাওয়া আসা করছে। বিশেষ করে রাতে পারাপার দারুন কষ্টদায়ক। ওই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন হাজারও এলাকাবাসি চলাচল করেন। ইউপি সদস্য আব্দুস ছাত্তার মিয়া জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে এলাকাবাসি নিজেরা বাঁশ কাঠ সংগ্রহ করে বর্ষা মৌসুমের আগে সাঁকো নির্মাণ করে থাকেন। আমি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, এ সংক্রান্ত কোন আবেদন আমার দপ্তরে আসে নাই।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com