বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পলাশবাড়ীতে ইউপি সদস্যের স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন।। পুত্র বধূ আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বাকীর স্ত্রী রেবা (৪৫) এর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ। জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল বাকীর দ্বিতীয় পুত্র প্লাবন প্রেমের সম্পর্কে পার্শ্ববর্তী গ্রাম মালিয়ানদহ গ্রামের মন্টু শেখের কন্যা জান্নাতুল ফেরদৌসী মমতাকে কিছুদিন আগে রেজিস্ট্রীকৃত বিবাহ করে ।

এ বিবাহ প্লাবনের পরিবার মেনে না নেওয়ায় সে তার স্ত্রী মমতাসহ গাইবান্ধা ভাড়া বাসায় অবস্থান করে। গাইবান্ধায় থাকা অবস্থায় প্লাবন আত্মগোপন করে। এমতবস্থায় স্ত্রী মমতা আজ বৃহস্পতিবার সকালে নিরুপায় হয়ে প্লাবনের বাড়িতে বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে প্রবেশ করে।

এসময় প্লাবনের মা নিহত রেবা ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বাকী মেম্বারের বড় ছেলে সবুজ সহ প্লাবনের বোন জামাই, প্লাবনের স্ত্রী মমতাকে এলোপাতারী মারপিট শুরু করে। এসময় নিহত রেবা মারপিটের ভিতর গেলে তাদের হাতের ঝটকায় পড়ে গিয়ে মারাত্মক অসুস্থ্য হয়। এসময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি তার লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে তদন্তের জন্য প্রেরন করে। এসময় পুত্রবধু প্লাবনের স্ত্রী মমতাকে আটক করে পুলিশ । হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামাল হোসেন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com