বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ ভৌগলিক দিক থেকে উত্তরাঞ্চলের এক মাত্র প্রবেশ দ্বার গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলা।এই উপজেলা প্রায় ১০ কিঃ মিঃ এলাকা জুরে রয়েছে রংপুর – ঢাকা জাতীয় মহাসড়ক।প্রায় ১০/১৫ বছর পুর্বে এই উপজেলায় আগত যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে তৎকালীন সময়ে সদরের দক্ষিন বন্দরে বগুড়া বাস ষ্ট্যান্ড, উত্তরে রংপুর বাস ষ্ট্যান্ড ও গাইবান্ধা সড়কে তিন মাথা মোড়ে গাইবান্ধা বাস ষ্ট্যান্ড মোট তিনটি পৃথক বাস ষ্ট্যান্ডে তিনটি যাত্রী ছাউনি ছিল।
কিন্তু দুঃখ জনক হলে ও সত্য সময়ের ব্যবধানে আজ একটি যাত্রী ছাউনি ও নেই!
যাত্রী ছাউনির স্থান গুলো সব দখল হয়ে গেছে এমনকি দখলদাররা যাত্রী ছাউনির কোন চিহ্ন পর্যন্ত রাখেনি!ফলে দুরদুরান্ত থেকে আগত যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।বৃষ্টির মধ্যে ঘন্টার পড় ঘন্টা দারিয়ে থাকতে হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে কোন চায়ের দোকান কিংবা ফুটপাতে।
উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভায় একাধিক বার এই যাত্রী ছাউনি নির্মানের সিদ্ধান্ত হলে ও বাস্তবে এর কোন প্রতিফলন হয় নি।স্থানীয় সংসদ সদস্য মহোদয় আশ্বাস দিলে ও আজ ও নির্মান হয় নি যাত্রী ছাউনি।