বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রধানমন্ত্রী এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে জীবন বাজী রেখে উন্নয়ন করে যাচ্ছেন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে রুপান্তর করতে জীবন বাজী রেখে

এ দেশের মানুষ যাতে সুখে, শান্তিতে,স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেই লক্ষে ঘরে-ঘরে বিদ্যৎ,রাস্তা, ঘাট, পাঁকা করন, ব্রীজ, কালভার্ড,স্কুল, কলেজের নতুন-নতুন ভবন নির্মান, শিক্ষা,স্বাস্থ্য,ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আরও বলেন, অতিতে বিএনপি-জামাত জোট যে ভাবে নৈরাজ্য করে জনগনের জান মালের ক্ষতি সাধন করেছে। তাতে জনগন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তাদের ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, কোন কর্মসূচী সফল হচ্ছে না। তাই বর্তমান সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

তিনি দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দাইল সরকার বাড়ী জামে মসজিদের নির্মান কাজের শুভ উদ্বোধন ও পারসুন্দাইল -জামালপুর সড়ক পাঁকা করন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আব্দুর রহমান মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,তালুককানুপুর ইউপি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান আজাদ,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ পিএস আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মন্ডল মাসুদ,তালুককানুপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মাষ্টার, সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম লিচু,অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবু সাইদ লিটন,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু, আওয়ামীলীগ নেতা লিটন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিমসহ ইউপি সদস্য বৃন্দ,স্থানীয় আওয়ামীলীগ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com