বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা ) প্রতিনিধি: ডনরাপদ সড়কের দাবিতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ক্রমাগত সহিংসতা চাপিয়ে দেয়ার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের কর্মরত সাংবাদিক বৃন্দ।
গত সোমবার পত্রিকায় প্রকাশর্থে এক বিবৃতিতে এ ছাড়াও পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের ওপর নির্লজ হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এরুপ আতœঘাতী আচরণ পরিহার করে সরকারের প্রতি তথ্য ও মত প্রকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছেন রিপোর্টার্স ফোরাম।
গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও বাসদ সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোটার বীর মুক্তিযোদ্ধা শ্যামল রায়, ফোরাম সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি কম শিখা দত্ত, কার্যনির্বাহী সদস্য নুর আলম আকন্দ , মোস্তাফিজুর রহমান ও সাধারণ সদস্য মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক প্রমুখ।