বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাটে ৩ বছর পর আড়ানগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উৎফুল্ল রাখতে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে আখতারুল ইসলামকে সভাপতি,গোলাম রব্বানীকে সহ-সভাপতি ও শাহিন আলমকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। গত সোমবার সাবেক ছাত্রলীগ সভাপতি আ. ছাত্তারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মো.দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী কমল, যুবলীগ সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান নয়ন প্রমুখ।