বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাটে আওয়ামীলীগের মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের মাসিক বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে নৌকা প্রতীককে বিজয়ী করতে জোরালো নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন বর্ধিত সভার প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেন, খাজা মঈন উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, সালেহ উদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ফজলুর রহমান পৌর আ’লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সম্পাদক মুক্তাদিরুলহক সহ ৮টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।