বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নিদের্শে ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্ল্যাপুর থানাধীন ভাতগ্রাম এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন মাদক ব্যবসায়ী ১। আয়নাল হক (৪৫) পিতাঃ মৃত: আবুল কাশেম সরকার সাং তরফ মহদী থানাঃ সাদুল্ল্যাপুর জেলাঃ গাইবান্ধা কে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ডিবির ওসি মেহেদী হাসান জানান উদ্ধার কৃর্ত ইয়াবার মুল্য ৩৮ হাজার টাকা। আসামি আয়নালের বিরুদ্ধে আরো ২টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ব্যপারে সাদুল্ল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com