বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতি বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাব-রেজিষ্ট্রি অফিস চত্ত্বরে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, আ’লীগ নেতা সাইফুল ইসলাম আজাদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে দলিল লেখক সমিতির সকল অনিয়ম ও দূর্ণীতি বন্ধের আহবান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে জানান।