বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের বেহাল দশা। ফলে যানবাহন ও পথ চলাচলে এ অঞ্চলের লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটির অসংখ্য স্থানের কার্পেটিং (পিচ) উঠে গেছে দীর্ঘদিন আগেই। অনেক স্থানেই ইটের খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। ফলে সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে জমে থাকছে পানি। বিশেষ করে নলডাঙ্গায় খাদ্য গোডাউনের সামনের সড়কের অবস্থা একেবারেই বেহাল। ফলে এই পথ দিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় ব্যাটারিচালিত রিকসা-ভ্যান ও অটোরিকসা চলাচল করছে।
এব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর সাংবাদিকদের জানান, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বর্তমানে ১২ ফুট প্রশস্থ আছে। সড়কটি ২০১৭ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় দুইপাশে আরও ৩ ফুট করে মোট ৬ ফুট প্রশস্তকরণের প্রস্তাবনা অনুমোদন হয়েছে। দরপত্র আহবানের প্রক্রিয়া চলছে