বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের বকচরে মহাসড়কের দু-ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মটরযান অধ্যাদেশ আইনে অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় এ অভিযানে ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম। এসময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযানে অবৈধ দোকান পাটে বিভিন্ন অংকের জরিবানা করে অবৈধ দোকানপাট সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।একই সাথে অবৈধ যানবাহনে জরিবানা ও মামলা দায়ের করা হয়।