বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

“নিরাপদ সড়ক চাই ” এই ¯স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশ কতৃক “ট্রাফিক সপ্তাহ”/১৮ উপলক্ষে

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালী ও পথসভার আয়োজন ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার পুলিশ সুপারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ১নং রেলগেট হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে পুলিশ কর্মকর্তারা ছাড়াও জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার স্কাউট্স সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ গ্রহণ করে।

র‌্যালী শেষে সচেতনতামূলক এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ্ আল ফারুক, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার।

বক্তব্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জনগণকে ট্রাফিক আইন মেনে যানবাহন ও পথচারীদের চলাচল করা, যেখানে সেখানে গাড়ি পার্কিং না করা, যানবাহন চলাচলে গতিসীমা মেনে চলাসহ সকল ক্ষেত্রে সচেতন হওয়ার আহবান জানান। এতে করে সড়ক দুর্ঘটনা যেমন হ্রাস পাবে তেমনি যানজটও কমবে সেই সংগে দেশবাসীর চাওয়া “নিরাপদ সড়ক চাই” স্বপ্ন পূরণ হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com