বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাইবান্ধায় দুই মাদক বিক্রেতা আটক

 

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে শহরের মধ্যপাড়া এলাকা থেকে মনোয়ার হোসেন ডিউক ও ছালেম নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধার একটি দল।

বুধবার র‌্যাব-১৩ মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্তুজা জানান, মাদকের একটি চালান আসছে এমন খবর পেয়ে গভীর রাতে র‌্যাব সদস্যরা গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময়  তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, তিনটি ব্যাটারি, ছয়টি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড এবং নগদ ৫ শত ২০ টাকা জব্দ করা হয়।

 

মনোয়ার হোসেন ডিউক শহরের মহুরী পাড়ার মৃত মমতাজ হোসেন ও ছালেম কিসামত ফলিয়ার মৃত সমেসেরের ছেলে।

আসামিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় মামলা রুজু করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com