বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও শিশুসহ ২ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলা পরিষদ চত্ত্বরের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আবাসিক এলাকার টগর ভবনের ২য় তলায় বসবাসরত উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক রোকন সম্পতি বসবাস করছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে রোকনের স্ত্রী কামরুন্নাহার তার ১ বছরের শিশু সন্তান রাহীকে কোলে নিয়ে গ্যাসর চুলায় রান্না করছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডারের মুখে আগুনের সূত্রপাত হয়ে বিষ্ফোরণ ঘটে। এতে কামরুন্নাহার বেগম (৩০) ও তার শিশু সন্তান আগুনের লেলিহান শিখায় আহত হয়।
আহত কামরুন্নাহারের আত্মচিৎকারে পাশ্ববর্তী লোকজন মা ও শিশুক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন (ভারপ্রাপ্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।